বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২১

কৃষিজমির মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবীতে সিরাজদিখানে মানববন্ধন


মাটি কাটা,বালি উত্তোলন,ত্রি-ফসলি জমি রক্ষা ও ইট ভাটা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এ সময় মানববন্ধন কারীদের কর্মসূচি পালনে বাঁধা দেয় ভূমিদস্যুরা।  সোমবার বেলা ১১ টায় জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খিদিরপুর গ্রামবাসির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধণ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরাসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন,কৃষিজমি থেকে স্থানীয় ভূমিদস্যু ও মাটিদস্যুরা খিদিরপুর,চন্ডিবর্দ্দি,নয়াগাও বাজার,রামকৃষ্ণদি,কংশপুরাসহ বিভিন্ন গ্রামের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে । তারা বেকু দিয়ে জোর পূর্বক কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। তিন ফসলি  কৃষিজমি দিনে দিনে  হারিয়ে যাচ্ছে।  এ অবস্থা দীর্ঘ ১০ বছর ধরে চলে আসছে। এতে হুমকিতে পড়েছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার,পল্লী বিদ্যুতের খুঁটিসহ হুমকিতে রয়েছে বসতবাড়ী। এমনকি ধুলাবালিতে দূষণ হচ্ছে পরিবেশ। মাটিকাটা বন্ধের বিষয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের একাধিকবার অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কেউ বাঁধা দিলে তারা প্রাণনাশের হুমকিসহ  নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১