বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২১

কোটালীপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


গোপালগঞ্জের কোটালীপাড়ায় সোমবার ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরে বসে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস উপস্থিত ছিলেন ।

উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী বলেন, আমরা উপজেলার ১১টি বিদ্যালয়ের ১১জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করলাম। আগামীতে অন্য বিদ্যালয় গুলোতে যদি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে আমরা তাদেরকেও সরকারিভাবে হুইল চেয়ারের ব্যবস্থা করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১