আপডেট : ১৬ February ২০২১
সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ মঙ্গলবার সকালে এভিয়েশন বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেয় করার জন্যই আল-জাজিরা তাকে নিয়ে প্রতিবেদন করেছে। জেনারেল আজিজ বলেন, আমার পরিবারের পক্ষ থেকেও খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে সব কিছুর ব্যাখ্যা দেয়া হবে। এসময় মিথ্যা তথ্য প্রচারকারীদের সতর্ক করে তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সঙ্গে খেলতে আসবেন না। আল জাজিরার প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে সেনাবাহিনী। এই অপচেষ্টা সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে প্রভাব ফেলবে না। তিনি আরো বলেন, সেনাবাহিনী দেশের গর্ব। এই বাহিনী এখন অনেক সুসংহত। সেনাবাহিনী সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। এসব প্রচারণায় কিছুই হবে না বাহিনীর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১