আপডেট : ১৭ February ২০২১
নোয়াখালীর সেনবাগে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রামমাণ আদালত। নকল প্রস্তুত করার অভিযোগে মোঃ নুরনবী নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এ ওষুধ বিক্রি এবং মজুদের অভিযোগে মোশারফ হোসেন নামের এক পল্লী চিকিৎসক (ফামের্সী মালিককে এক লক্ষ টাকা অর্থদন্ড) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সহকারী ড্রাগ সুপার মাসুদুরজ্জামানের সহযোগিতায় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মেসার্স আজাদ মেডিকেল হল নামের একটি ফামের্সিতে অভিযান চালিয়ে এসব নকল ওষুধ জব্দ করা হয়। জানা গেছে, দন্ডপ্রাপ্ত নুরনবী দীর্ঘদিন ধরে সেনবাগ সহ জেলার বিভিন্ন স্থানে রয়েল ল্যাবরোটোরিজ নামের একটি প্রতিষ্ঠানের রয়েল গোল্ডসহ কয়েকটি ওষুধের মোড়ক লাগিয়ে নকল ওষুধ বিক্রি করে আসছিল। এমন অভিযোগ কোম্পানীর পক্ষ থেকে নোয়াখালী জেলা ড্রাগ অফিসে করলে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা সহকারী ড্রাগ সুপার মাসুদুরুজ্জামের সহযোগিতায় উপজেলার দিলদার মার্কেটে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা কবে ৭৫ কোটা নকল ওষুধ জব্দ করে ওই জেল-জরিমানা করেন। অভিযানের সময় সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১