আপডেট : ১৭ February ২০২১
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরার সামিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করা হয়। এখনো মামলা গ্রহণের বিষয়ে শুনানি হয়নি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক এ আবেদন করেন। মামলার অন্য আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান, শায়ের জুলকার নাইন ওরফে সামি এবং নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১