বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২১

কলমাকান্দায় মোমবাতি আগুনে পুড়লো তিন দোকান


নেত্রকােণার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজারে মোমবাতি আগুনে পুড়লো তিন দোকান ঘর।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গত বুধবার (১৭ ফেব্ররুয়ারি) রাতে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে ছিল দোকানিরা। কার্টুনে ওপরে রাখা মোমবাতি আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় ও কলমাকান্দা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মহরম আলী, সবুজ মিয়া ও জর্জ মিয়া'র টিনশেড দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদির জানান, আগুনে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১