বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২১

অস্ট্রেলিয়ায় সংবাদ দেখানো বন্ধ করল ফেসবুক


সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে এ জটিলতার সৃষ্টি হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে স্থানীয় এবং আন্তর্জাতিক সকল গণমাধ্যমের ফেইসবুক পেজ বন্ধ পাচ্ছেন দেশটির নাগরিকরা। তবে একে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে ফেইসবুক।

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ কনটেন্ট নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেজও তারা দেখতে পারছেন না। ফেসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের পেজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পেজেও ঢুকতে পারছেন না অস্ট্রেলিয়রা। এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে দেশটির সরকার। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেজ বন্ধ করা হয়েছিল ভুল করে। 

গুগল ও ফেইসবুকের অভিযোগ, নতুন এই আইনের মাধ্যমে অন্যায়ভাবে জরিমানার অভিযোগ করা হচ্ছে। মিডিয়া মোগল রুপার্ট মারডকের নিউজ কর্পকে সংবাদের জন্য গুগল টাকা দিতে রাজি হলেও উল্টো পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১