আপডেট : ১৮ February ২০২১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক আলতাফ হোসেন ৩৫ কেজি ওজনের মিষ্টি কুমড়া দেখতে শহরে ভীড় জমে। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা শহরের ষ্টুডেন্ট লাইব্রেরী গলির সামনে এই কুমড়া দেখতে লোকের ভীড় জমে উঠেছিল। তাড়াশ উপজেলার কহিত গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা জামাদার পুকুর বাজার থেকে ৩৫ কেজি ওজনের এই মিষ্টি কুমড়া ২ হাজার ২’শ টাকায় ক্রয় করেছেন। শহরের ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মোঃ শরীফুল ইসলাম ও আলহাজ্ব জালাল উদ্দিন জানান, ৬০ বছরের জীবনে এমন বড় মিষ্টি কুমড়া দেখিনি। মোটর বাইকের পিছনে আনা এই মিষ্টি কুমড়া দেখতে আকস্মিকভাবে শতাধিক লোকের ভীড় জমে । কৃষক আলতাফ হোসেন খুব শখের বশে এতো টাকা দিয়ে মিষ্টি কুমড়া কিনেছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, হাইব্রীড জাতের কুমড়া বড় হয়ে থাকে। তবে আমিও এতো বড় জাতের কুমড়া দেখেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১