বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২১

নরসিংদীতে পিস্তলসহ গ্রেপ্তার ২


নরসিংদীতে পিস্তলসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার ভোরে শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের নেকজানপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭), ও দক্ষিণপুরানপাড়াএলাকাররেনুমিয়ার ছেলেকাউছারমিয়া (৩৬) ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম ও এস আই তাপস কান্তি রায় তাদের দল নিয়ে শহরের বাসাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বাসাইল এলাকার মোহাম্মদ হোসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ হতে অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামও কাউসার মিয়া (৩৬)কে একটি সচল পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসী মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১