বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০২১

শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত


ভারত শিগগির ই-ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’।

হর্ষ বর্ধন জানান, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে মেডিকেল ভিসা চালু হয়েছে। এখন পুনরায় ই-ট্যুরিস্ট ভিসা চালু করার পরিলকল্পনা নেওয়া হয়েছে।

ভারত বিশ্বের মধ্যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। এছাড়া গত কয়েক বছর মেডিকেল ট্যুরিজমেও ভারত এগিয়ে চলেছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে মেডিক্যাল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১