আপডেট : ১৯ February ২০২১
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছে মুসুল্লীরা। খাদেমুল ইসলাম ইমাম পরিষদ, টুঙ্গিপাড়া শাখা এ সমাবেশের আয়োজন করে। শুক্রবার জুম্মাবাদ নিলফা মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়। সমাবেশে ভবানীপুর মাদ্রাসার মুফতী আহমেদ্দুল্লাহ ছাহেব, বাঁশবাড়িয়া মাদ্রাসার মাওলানা আলী আহম্মেদ ছাহেব, নিলারমাঠ মাদ্রাসার মাওলানা ফখরুদ্দিন ছাহেব, কুশলী মাদ্রাসার মুফতী মোর্তুজা ছাহেব, মোহাম্মদপাড়া মাদ্রাসার মাওলানা আব্দুল্লাহ শরীফ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, হযরত মুহাম্মদ (সা:) শেষ নবী এটি কাদিয়ানীরা বিভিন্ন কৌশলে অস্বীকার করে ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলীম ঘোষণা করা হয়েছে। দ্রুত বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের নিকট দাবী জানায় তারা। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সমাবেশ স্থালে যোগ দেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। সমাবেশে কয়েক হাজার মুসুল্লী অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১