বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২১

কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি-কাজল, সম্পাদক-শাহবাজ

সভাপতি - কাজল দে সরকার ও সম্পাদক - মো. শাহবাজ মিয়া


নেত্রকোনার কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, এই নির্বাচনে ৩১ টি পদের মধ্যে চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ চারটি পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

সভাপতি পদে ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজল দে সরকার, সাধারণ সম্পাদক পদে মো. শাহবাজ মিয়া ২৮০ ভোট,  সাংগঠনিক সম্পাদক পদে জাফর আহমেদ ৩৯৫ ভোট ও কোষাধ্যক্ষ পদে প্রণব কান্তি সরকার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১