বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০২১

কুমিল্লায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত


কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ার পর আরেকটি গাড়ির চাপায় মোটর সাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মোটর সাইকেলে দুইজন আরোহী দ্রুত গতিতে যাচ্ছিলেন। এ সময় চৌদ্দগ্রাম মিরশ্বানী এলাকায় এসে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠার সময় মোটর সাইকেলটির সাথে ধাক্কা লাগে। আরোহী দু’জন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলে দুইজন মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক একেএম শরফুদ্দিন বলেন, নিহত দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১