বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

ঝালকাঠিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঝালকাঠিতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ রোববার রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

পরে ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন সাংবাদিক সমিতিসহ ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও ঝালকাঠিতে প্রভাত ফেরি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১