বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১০


বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ ৬জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৫টার দিকে বগুড়াগামী যাত্রীবাহী বাস ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের ভিতরে আটকা পড়ে থাকা ৬জন নিহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস ট্রাকের ভিতর থেকে ৬ জনের মৃত দেহ উদ্ধার করে।

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে আটকে পড়া আরো ১০জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকের গতি বেশি থাকায় এবং রাস্তায় চার লেনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সকাল আটটা থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১