বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২১

কলাপাড়ায় প্রেমিকা-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু


ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় অভিমান করে এক সাথে বিষ খেয়ে প্রেমিক কলেজ ছাত্র মো. রাজু খান(১৮) মৃত্যুর কোলে ঢলে পড়লেও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রেমিকা সুমাইয়া। পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে বৃহস্পতিবার রাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। 

মৃত রাজু লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আর প্রেমিকা সুমাইয়া একই ইউনিয়নের খাজুড়া গ্রামের এমদাদুল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মোঃ রাজু খান ও সুমাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলে আসছিলো। এই সম্পর্ক সুমাইয়ার পরিবার মেনে নেয়নি। দুই বছর আগে সুমাইয়াকে মাইটভাঙ্গা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের সঙ্গে বিয়ে দেয়। এ বিয়েতে সুমাইয়া রাজি না হওয়ায় বরের বাড়ি না গিয়ে পিত্রালয়ে অবস্থান করে এবং প্রেমিক রাজুর সঙ্গে সম্পর্ক রক্ষা করে। এতে উভয়ের পরিবার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাসায় বসে দুই জনে একসঙ্গে বিষ পান করে।

এতে তারা অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাদের তাৎক্ষনিক উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কলাপাড়া হাসপাতালে রেফার করে। কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন আছে প্রেমিকা সুমাইয়া। সে এখনও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানান।

এব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১