বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২১

কাউখালীতে পাচারকালে ৫০মন জাটকা আটক


কাউখালীতে অবৈধ ভাবে পাচারকালে ৫০ মন জাটকা ও বহনকারী গাড়ি অভিযান চালিয়ে আটক করেছে কোস্ট গার্ড। অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের এমসিপিও (এক্স) এম নওশের আলী নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা।

আটকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ও মৎস কর্মকার্তার ফনি ভূষণ পাল এর উপস্থিতিতে উপজেলার সকল এতিমখানা ও দুঃস্থ অসোহায় মানুষের মাঝে বিতরণ করেন।

জানাযায়, গতকাল বৃহস্পতিবার কোস্টগার্ড গোপন সূত্রে রাত ২টার দিকে মহিপুর কুয়াকাটা থেকে আসা সাতক্ষীরা-খুলনাগামী মিমজাল (ঢাকা মেট্রো ব-১৫-০৯৯৬)একটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১৩টি কাটনে ভর্তি জাটকা মাছ আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নিকট হস্তান্তর করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধীক টাকা। পরিবহন বাসটি কাউখালী থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

এর আগেও ১মাস পূর্বে একই কায়দায় এরকম মাছ পাচার হওয়ায় আটক করেছিল কোস্টগার্ড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১