বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২১

বিতর নামাজ আদায় করার উত্তম সময়


আবু বকর ইবনে আবু শায়বাহ (রহ.)...জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শেষরাতে জাগতে পারবে না বলে কারো আশঙ্কা হলে সে যেন রাতের প্রথমভাগেই (ইশার সালাতের পর)  বিতর আদায় করে নেয়। আর কেউ যদি শেষরাতে জাগতে আগ্রহী থাকে (অর্থাৎ শেষরাতে জাগতে পারবে বলে নিশ্চিত হতে পারে) তাহলে সে যেন শেষভাগে বিতর আদায় করে নেয়। কেননা শেষ রাতের সালাতে (মালাকগণের) উপস্থিতি থাকে। আর এটাই সর্বোত্তম ব্যবস্থা। হাদিসটি বর্ণনাকারী আবু মু’আবিয়াহ ‘মাশহুদা’ শব্দের পরিবর্তে ‘মাখযুরা’ শব্দ উল্লেখ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস নং-১৬৫১)

সালামাহ ইবনে শাবীব (রহ.)...জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘তোমাদের কেউ যদি শেষরাতে জাগতে পারবে না বলে আশঙ্কা করে তাহলে বিতর সালাত আদায় করে ঘুমাবে।

আর যার শেষরাতে জাগতে পারার আত্মবিশ্বাস বা নিশ্চয়তা আছে সে শেষরাতে বিতর আদায় করবে। কেননা শেষরাতের কোরআন পাঠে মালায়িকাহ উপস্থিত থাকে। আর এটা সর্বাপেক্ষা উত্তমও বটে।’ (সহিহ মুসলিম, হাদিস নং-১৬৫২)

শিক্ষা : বিতরের নামাজের ওয়াক্ত হলো ইশার নামাজ আদায়ের পর থেকে ফজর পর্যন্ত। এর মধ্যে উত্তম সময় হলো শেষরাত। তবে যদি শেষরাতে জাগ্রত না হওয়ার আশঙ্কা হয় তাহলে সে যেন রাতের প্রথমভাগেই ইশার সালাতের পর বিতর আদায় করে নেয়। আর যদি শেষরাতে জাগতে আগ্রহী থাকে এবং শেষরাতে জাগতে পারবে বলে নিশ্চিত হতে পারে, তাহলে সে রাতের শেষভাগে বিতরের নামাজ আদায় করবে। কেননা শেষরাতের নামাজে মালাকগণের উপস্থিতি থাকে। আর এটাই সর্বোত্তম সময়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১