বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২১

মুন্সিগঞ্জে জাল কারখানা পুড়ে ছাই, ৬০ কোটি টাকার ক্ষতি


মুন্সীগঞ্জ বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ডে "হেনা ফিসিং নেট" নামে একটি জালের কারখানা পুড়ে গেছে।

আজ রোববার সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস। এর আগে ভোর ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার এলাকায় বিসিক শিল্প নগরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় কোন হতাহত না হলেও ক্ষতিগ্রস্থ কারখানার মালামাল ও যন্ত্রাংশ সহ আনুমানিক ৬০কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। এদিকে খবর পেয়েছে আগুন নিভানোর কার্যক্রমে এসে আবু ইউসুফ নামের এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, ভোর রাতে হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায়। সে সময় ভিতরে শ্রমিকরা কর্মরত ছিলো। আগুন লাগার সাথে সাথে শ্রমিকরা বের হতে সক্ষম হওয়ায় কোন হতাহত হয়নি।

কারখানাটির ম্যানেজার চান মিয়া বলেন, কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারিনি। আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু বক্কর জামাল জানান, আগুনের খবর পেয়ে ৪টা ৪০মিনিটের দিকে আমার ফায়ারসার্ভিসের ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। তবে এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহতা বিবেচনা করে আরো ২টি ইউনিট যুক্ত করা হয়। ৪টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টায় দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কি ভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক হিসেব নির্ধারণ করা যায়নি এখনো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১