আপডেট : ২৮ February ২০২১
গত এক সপ্তাহে সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন (বিজিবি)। তিনি আরও জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, সোনার বার ২ কেজি ৪১৬ গ্রাম, ২৫১ বোতল ফেন্সিডিল, ২১ কেজি গাঁজা, ১০৯ বোতল মদ, ৪ গ্রাম হেরোইন, বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ঔষধ, মোবাইল ফোন, নগদ টাকা ইত্যাদি। একই সময় বিজিবি সদস্যরা ৪ জন জন চোরাচালানকারীকে আটক করেছে। আটককৃত মালিক বিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং মালিকসহ আটককৃত চোরাচালানকারী মালামাল ও মাদকদ্রব্যসহ দর্শনা ও মেহেরপুর থানায় আসামিদের হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, তার সার্বিক দিক-নির্দেশনায় গত ২১ ফেব্রুয়ারি রোববার থেকে ২৭ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত একসপ্তাহে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৯২ টাকার সোনার বার ও বিভিন্ন মাদকসহ ৪ জন চোরাচালানকারীকে আটক করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১