আপডেট : ০১ March ২০২১
‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হবে সবার’ এই স্লোগানকে সামনে রেখে এবার সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বীমা দিবস। আজ সোমবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে শুরু হয়ে পৌর শহর ঘুরে যমুনা রেষ্ট হাউসের সামনে এসে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে বীমা গ্রাহকদের সাথে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে এতে অংশ নেন এসোসিয়েশনের সভাপতি মো.আব্দুর রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, মাহমুদুল হাসান, তারিকুল ইসলাম তুহিন, সেলিম মিয়া, মেসবাউল ইসলাম, নাঈমুল ইসলাম, জহুরুল ইসলাম ও আসাদুল ইসলামসহ বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১