বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২১

অসুস্থ হয়ে হাসপাতালে এইচ টি ইমাম


অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী গণমাধ্যমকে জানান, এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ৮২ বছর বয়স্ক এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে নেয়া হয়।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১