বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২১

তিস্তার পানি বন্টন নিয়ে শিগগিরই আলোচনা : জয়শঙ্কর


তিস্তা নদীর পানি বন্টনের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ সচিবদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।

সংবাদ সম্মেলনে ড. এস জয়শঙ্কর বলেন, শুধু কৌশলগত নয় গভীর জায়গায় পৌঁছেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। করোনার মধ্যেও বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও জোরালো হয়েছে। বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে ভারত সবসময় বাংলাদেশের থাকবে।

নিজ সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতেই তিনি ঢাকায় এসেছেন। তবে এ ছাড়াও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত ঢাকা-দিল্লি। বাণিজ্য, অভিন্ন নদীর পানিরবন্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১