আপডেট : ০৫ March ২০২১
নড়াইলে ট্রলি উল্টে সাকিব শেখ (১৭) নামে একজন ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার পাইকমারি গ্রামের জামির শেখের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সাকিব সবার ছোট। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ট্রলিটি রাস্তার ওপর উল্টে যায়। ট্রলি চাপায় ঐ ট্রলির শ্রমিক সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ট্রলির আরেক শ্রমিক পাইকমারি গ্রামের আহাদ (১৮) আহত হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১