আপডেট : ০৫ March ২০২১
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানাগেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের প্রবাসী আল আমিন ফকিরের ছেলে তাসলিম (১৮) বৃহস্পতিবার সন্ধ্যার উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিম উপজেলার চিরাপাড়ার গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিলো। সে নানা বাড়ির সামনে একটি পাঞ্জেগানা মসজিদে বাসা থেকে বিদ্যুতের লাইন দেয়ার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পার্থ মিস্ত্রি তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১