বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২১

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০


সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত আরও ৩০ জন।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার পরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্তোরাঁর বাইরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ভরে যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁর বাইরে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁয় ঢুকে পরে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে।

এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওসমা এএফপিকে জানান, বিস্ফোরণটি বেশ জোরালো ছিল এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। এ পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী তাদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১