আপডেট : ০৬ March ২০২১
কুমিল্লার লাকসামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও ৪৪ পদাতিক বিগ্রেড কুমিল্লার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় লাকসাম পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪ শতাধিক লোকজন অংশ গ্রহণ করেছে। প্রথম বিজয়ী ১০ জনকে নানা পুরস্কার ও পরবর্তী ৩০ জনকে পদক প্রদান করা হয়েছে। প্রতিযোগিতাটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ২৪টি নির্ধারিত ষ্টেশন ক্রস করে পৌর শহরের দীর্ঘ ৫ কিঃ মিঃ অতিক্রম শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, ৪৪ পদাতিক বিগ্রেড কুমিল্লার কমান্ডিং অফিসার লেঃ মোরসাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও এ অঞ্চলের উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহব্বত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, লাকসাম পূর্ব ইউপি আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক ইটালী প্রবাসী আবদুল মান্নান, কাউন্সিলর আবদুল আজিজ, মন্সুর আহমেদ মুন্সি, আবু সায়েদ বাচ্চু, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, স্কাউট, আনসার, পুলিশ ও সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১