বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২১

নাঙ্গলকোটে মাদক কারবারি আটক


বিশেষ অভিযানে কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল জলিল (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার দৌলখাঁড় ইউপির দেওভান্ডার গ্রাম থেকে ওই মাদক কারবারি আটক করা হয়। আটককৃত জলিল মৃত. তাজুল ইসলামের ছেলে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই মাদক কারবারিকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইয়ামিন সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে দেওভান্ডার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল জলিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাদক কারবারি আব্দুল জলিলকে আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং ৬।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১