আপডেট : ০৬ March ২০২১
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত হলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এস.এম হানিফের ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ করেছেন। এছাড়া আ’লীগের এ প্রার্থীর জন্য পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ সমান তালে চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। নৌকা মার্কার মেয়র প্রার্থী এস.এম হানিফ তার নিবার্চনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দোকান পাট, সড়ক ও বাসা বাড়ীতে পাঁয়ে হেঁটে ভোর থেকে শুরু করে তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা জানান, কেউবা দোয়া-আর্শীবাদ করেন, কেউ কেউ অগ্রীম বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। গণসংযোগ কালে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে এস.এম হানিফ বলেন, আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। নাগরিক জীবনের সকল সমস্যা নিরসনে চেষ্টা অব্যাহত আছে এবং সময় উপযোগী উদ্যোগ নিয়ে আরো সমাধান করতে চাই। মেয়র প্রার্থী পৌরবাসির উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকেই নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হয়ে আমি গণমানুষের সেবায় কাজ করে যাবো। এসময়ে গণসংযোগ ও পথসভাগুলোতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদারসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে কালকিনি পৌরসভা সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারী কালকিনি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১