বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২১

কলমাকান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা,কবিতা আবৃতি, বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।

আজ রোববার সকালে কলমাকান্দা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রতিরোধযোদ্ধা পরিষদ, প্রেসক্লাব, বঙ্গবন্ধু পাঠাগার, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১