বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২১

নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.পারুল বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা.মাসুমা আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১