আপডেট : ০৮ March ২০২১
সাতক্ষীরার পাটকেলঘাটায় জমাজমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের দাঁয়ের কোপে ছোট ভাই মন্তাজ মল্লিক (৩৫) খুন হয়েছেন। রোববার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ করে দিয়েছেন। বণ্টনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে বিগত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সাথে ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চরমে ওঠে। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রোববার ওই সময় কাজ শেষে তিনি বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাজার থেকে মোটরসাইকেলযোগে বের হন। বাড়ির পাশে এসে পৌঁছালে বড় ভাই শাহাজাহান মল্লিক দাঁ দিয়ে তাকে এলোপাতাড়ি কোঁপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে খুলনায় নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। ওসি আরো জানান, মন্তাজ মল্লিকের মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১