বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২১

পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (৮ মার্চ) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হলরুমে ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ। পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় শিশু ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১