আপডেট : ০৯ March ২০২১
দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মেসার্স সিটি ব্রিকসে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মেসার্স সিটি ব্রিকসের বৈধ কাগজপত্র না থাকায় ও পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় মেসার্স সিটি ব্রিকসকে ১ লাখ টাকা জারিমানা করা হয় ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। এর আগে, আটিগ্রামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দৈনিক বাংলাদেশের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে মেসার্স সিটি ব্রিকসের শিশু শ্রম ও কোনোরকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে বলে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে, মঙ্গলবার দুপুরে মেসার্স সিটি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১