আপডেট : ০৯ March ২০২১
সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী নদীর বামতীর বাঁশহাটা এলাকায় ৮০০ মিটার নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উব্দোধনের ফলক উম্মোচন করেন বগুড়া-১ আসনের সাংসদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাহাদার মান্নান শিল্পী। পরে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাহাদার মান্নান শিল্পী বলেন, একমাত্র তার অবদানের কারণে প্রয়াত সাংসদ তার নির্বাচিত এলাকায় জনগণের মাঝে এখনো বেঁচে আছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ পুত্র বিশিষ্ট্য শিক্ষাবিদ মোহাম্মাদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু প্রমুখ। শাফিউল আলমের সঞ্চলনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আলম প্রমুখ। নির্দিষ্ট পয়েন্ট ছাড়াও বাঙ্গালী নদীর স্থায়ীত্বে উত্তর ও পশ্চিমে ৩০০মিটার কাজের দাবি জানান বক্তরা। এসময় উপস্থিত ছিলেন, ঠিকাদার শাহরিয়ার আহম্মেদ, সারিয়াকান্দি সাব-ডিবিশন ইঞ্জিনিয়ার তাসকিদ আহম্মেদ, উপজেলা শ্রমীকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী টুকু প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১