বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২১

ধুনটে মুজিব চত্বরে ১৪৪ ধারা জারি


বগুড়া জেলার ধুনট পৌর এলাকার মুজিব চত্বরে ছাত্রলীগের দুই গ্রুপ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়ায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সংঘর্ষের আশংকায় গতকাল বুধবার (১০ মার্চ) রাতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত এই আদেশ জারি করেন।

এতে বলা হয়, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. রাসেল খন্দকার আজ বৃহস্পতিবার একই সময়ে একই স্থানে বিক্ষোভ সভা করার ঘোষণা দিয়েছেন। যার ফলে উক্ত এলাকায় আইনশৃংখলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত ধুনট উপজেলার মুজিব চত্বর এবং আশেপাশে ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করলাম। সেই সাথে সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং মিছিল, গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ জারি করে রাতেই পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। এদিকে বুধবার মধ্যরাতে মুজিব চত্বর এলাকায় কয়েকটি বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশকে ঘিরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১