বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২১

নড়াইল ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন


ডেঙ্গু প্রতিরোধে নড়াইল পৌরসভার মশকনিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের বাসভবন চত্ত্বরে নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার সভাপতিত্বে নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি জহিদ হাসান, পৌরসভার প্রকৌশলী লক্ষ্মিকান্ত হালদার, ইঞ্জিনিয়ার মোঃ সুজন আলী, নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, কাউন্সিলর কাজী জহিরুল হক, মোঃ বাবুল, ইপিরানী, হিসাবরক্ষক মোঃ সাইফুজামান, তুষারসহ পৌরভার কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা বলেন, আমার নির্বাচনী ইস্তিহারে উল্লেখ ছিলো নড়াইল পৌরসভার মানুষদের ভালোভাবে বসবাস করার ব্যবস্থা করা। তারই অংশ হিসাবে আজ এই মশক নিধনের স্প্রে করার কার্যক্রম হাতে নিয়েছি। আজ জেলা প্রশাসকের বাসভবন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্য‍ালয় হয়ে আদালত চত্ত্বর, জেলা জজের কার্যালয় ও বাসভবনের মাধ্যমে শুরু হল পরবর্তিতে পৌরসভার সকল ওয়ার্ডে মশক নিধনের স্প্রে করা হবে। যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে এটা সরকারের একটি সফল উদ্যোগ। সেকল স্থানে মশকের উৎপত্তি যেমন রাস্তার পাশে ড্রেন নর্দমা বাগান সে সকল স্থানে মশক নিধনের স্প্রে করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১