বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২১

কুমিল্লায় বাসে আগুন লেগে ২ জন নিহতের ঘটনায় মামলা


কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে ২ জন নিহতের ঘটনায় অবহেলাজনিত কারনে মৃত্যু ঘটানোর অপরাধে চালকসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছ পুলিশ।

এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।

গতকাল বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে শাফিন ও রফিকুল ইসলাম নামে দুজন প্রাণ হারান। অগ্নিদগ্ধ হয়ে আহত হন আরো ১৮ জন। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বাসে আগুনের সূত্রপাত হতে পারে। মামলা হওয়ার পর তদন্তে মূল কারণ বেরিয়ে আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১