আপডেট : ১২ March ২০২১
সৌদি প্রবাসী স্বামীর দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে ৫ দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে আবেদন করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে স্বর্ণাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালতে হাজির করে এ রিমান্ড চাওয়া হয়। পরে আদালতের বিচারক স্বর্ণার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে স্বর্ণার আইনজীবী জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। সৌদি প্রবাসী ব্যবসায়ী স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানান, ভুক্তভোগী ঐ সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেড় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১