আপডেট : ১৩ March ২০২১
জেলা-উপজেলা পর্যায়ে ত্রিপুরা নেতৃবৃন্দের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলায় উপজেলা পর্যায়ে লামা ত্রিপুরা নেতৃবৃন্দের সাথে গণ সংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় গাব্রিয়েল ত্রিপুরার সঞ্চালনায় জেলা পরিষদ গেস্ট হাউস হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সত্যহা পানজি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সংযোগ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ও পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা, মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম সহ ত্রিপুরা সমাজের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কারবারি ও ত্রিপুরা জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ প্রমূখ। গণ সংযোগ ও মতবিনিময় সভায় পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর আধুনিক জীবনযাপন ও মানউন্নয়নে বান্দরবান পার্বত্য জেলার প্রত্যেক উপজেলায় গণ সংযোগ ও মতবিনিময় সভা করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১