বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

বগুড়ায় কয়েল ফ্যাক্টরীতে আগুন : নিহত ১


বগুড়ার শিকারপুরের ন্যাংড়া বাজারে একটি মশার কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে বেলাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ মার্চ) সকাল ৬টায় বগুড়া শহরতলীর শিকারপুর ন্যাংড়া বাজারে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে আগ্নিকান্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এর পর তারা দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। ২ঘন্টা চেষ্টার পর বেলা সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রনে এলে ফ্যাক্টরীর ভিতরে একজনের মৃতদেহ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত ব্য‍াক্তি রাতে ঘুমিয়ে ছিল। সেই কারণে আগুনে পুড়ে মারা যায়। ঘটনার পর থেকে কোয়েল ফ্যাক্টরীর মালিক পলাতক রয়েছে।

ঘটনার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১