বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

প্রতিবন্ধী ও দুস্থ্যদের হুইল চেয়ার-সেলাই মেশিন বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার-সেলাই মেশিন বিতরণ ছবি : বাংলাদেশের খবর


জামালপুরের সরিষাবাড়ীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে তথ্য প্রতিমন্ত্রীর নিজবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রকিব হাসান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম, জামালপুর জেলার সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক লুৎফর রহমান লুলু, তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।

অপরদিকে শনিবার দুপুরে পৌরসভার বাউসি এলাকায় তিনটি রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। পরে এক সুধী সমাবেশে পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যও রাখেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১