বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে স্কুল ছাত্রীর অনশন!


লক্ষ্মীপুর কুশাখালী ইউনিয়নে সুতার বেপারী বাড়ীতে বিয়ের দাবিতে অনশন করেছে স্কুলছাত্রী। এর আগে বিয়ে করবে শপথ করে স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে ধর্ষক আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় বাদী হয়ে মামলা করেন ভিকটিমের মা জাহানারা বেগম। 

জেলার চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের মদনা গ্রামে সুতার বেপারী বাড়ীর নেছার আহম্মদের ছেলে আল আমিন।

আজ শনিবার (১৩ মার্চ) সরেজমিনে গিয়ে কুশাখালী ইউনিয়নে মদনাগ্রামে সুতার বেপারী বাড়ীতে ধর্ষক আল আমিনের বাবার ঘরের সামনে ভিকটিম সাজেদা আক্তার রিনাকে বিয়ের দাবিতে অনশনরত অবস্থায় দেখা যায়।

এ সময় তিনি বলেন, আমি কুশাখালী এ্যানী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। স্কুল আসা-যাওয়ার পথে আল আমিন আমাকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিত। আমি রাজি না হওয়ায় একপর্যায়ে মোহাম্মদ উল্যাহ নামীয় এক ছেলেকে এনে ভয়ভীতি দেখিয়ে আমার সাথে সম্পর্ক করে। তার প্রতি আমার বিশ্বাস জন্মাতে সে কোরআন ধরে শপথ করে বলে আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে। এ বলে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময় আমাকে ধর্ষণ করে। ইতোমধ্যে সে আমাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।

ভিকটিম জানান, আজ আমি বিয়ের দাবিতে আল আমিনের বাড়ীতে অবস্থান করছি। আমাকে তার মা অনেক মারধর করে এবং পানির সাথে মরিচ মিশিয়ে আমার গায়ে দেয়ার চেষ্টা করলে তার বোন পলি এসে বাধা দেয়।

ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান,  উভয় পরিবারের সাথে যোগাযোগ করে সাতদিনের মধ্যে বিষয়টি মিমাংসার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে স্কুল ছাত্রীর অনশন ভেঙ্গে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এ সময় ইউপি সদস্য জামাল হোসেন সহ বিপুল সংখ্যক স্থানীয় লোজন উপস্থিত ছিলেন। 

ভিকটিমের মা জাহানারা বেগম জানান, ধর্ষণের ঘটনায় নেছার আহম্মদের ছেলে আল আমিন কে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০০৩ এর ৯(১) তৎসহ দঃবিঃ ৫০৬ ধারায় মামলা দায়ের করি। যার নং-৪, তারিখ-২/১২/২০২০ইং। মামলার অপর আসামিরা হলেন, মদনা গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ উল্যা ও একই গ্রামের আবদুল হাসিমের ছেলে নেছার আহম্মদ। 

অভিযুক্ত আল আমিনের পরিবারের পক্ষ থেকে তার বোন পলি বেগম বলেন, তার ভাই কিছুদিন পূর্বে দেশের বাহিরে চলে গেছে। ভিকটিমের পরিবারের অভিভাবক কেউ আসলে বিষয়টি মিমাংসার চেষ্টা করবে। ভিকটিম রিনাকে নির্যাতনের বিষয় তিনি জানান, তার মা কয়েকটি বাড়ি দিয়েছে, তবে মরিচ মিশ্রিত পানি তার গায়ে দিতে আমি বাধা দিলে পরে দিতে পারেনি বলে জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১