আপডেট : ১৩ March ২০২১
স্থগিত হওয়া মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের বসতবাড়ি ভাংচুর ও বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থন করায় ক্ষিপ্ত হয়ে আ.লীগ মেয়র প্রার্থী এস এম হানিফ সরদারের ৪জন কর্মীর বসতবাড়িতে হামলা চালানো হয়। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। তাদের বাধা দিলে এতে আহত হয়েছে ৬ জন নারী। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ, ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, চরঠেঙ্গামারা গ্রামের ২ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম তার বাড়ির লোকজন ও আশ-পাশের কর্মীদের নিয়ে প্রথম থেকেই আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম হানিফের প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করে আসছেন। এ নৌকার নির্বাচন করার অপরাধে আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থক আলামিন সরদারের নেতৃত্বে রাজীব বেপারী, লুতু হাওলাদার ও নুরু সরদারসহ বেশ কয়েকজন মিলে তাদের দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আ.লীগ নেতা শহিদুল ইসলাম, রিপন ঘড়ামী, রাজিব ঘড়ামী ও সজীব ঘড়ামীর বসতবাড়ি রাতের আধারে কুপিয়ে ভাংচুর চালায় এবং ১০/১২ টি বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটনায়। এসময় তাদের বাধা দিলে রুবিনা বেগম(৬৫), কলেজছাত্রী মুনমুন(১৯), বিউটি বেগম(২৫), রিনা বেগম(৪০), মায়া(৫৪) ও ছায়েদা বেগম(৩০) আহত হন। পরে খবর পেয়ে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম হানিফ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন। অপরদিকে হামলা, ভাংচুর ও বোমা বিস্ফোরনের ঘটনায় আ.লীগ নেতা শহিদুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার সকালে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয় আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহের রানা মিঠুর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম হানিফ সরদার বলেন, কালকিনির কেউ বলতে পারবেনা আমি কোন দিন ব্যক্তিগতভাবে কারো সাথে মারামারি করেছি। যতটুকু সম্ভব মানুষের উপকার করেছি। কিন্তু দুঃখের বিষয় আজকে আমি নির্বাচনে দাড়িয়েছি তাই আমার শত্রুর অভাব নেই। বিনা কারনে আমার কর্মী-সমর্থকদের মারধর করছে মিঠুর লোকজন। আমি এটার সঠিক বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয় থানায় একটি মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১