বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

পাচার হওয়া টাকায় ২২টি পদ্মা সেতু করা হতো: আলাল


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ মাঠে নেই। মাঠে আছে সরকারের আওয়ামী নির্বাচন কমিশন লীগ, সরকারের পুলিশ বিভিন্ন গোয়েন্দা লীগ, মাঠে আছে তরকারী, পকেটমার লীগ, ছিনতাইকারী লীগ।

তিনি বলেন, সরকার শুধু উন্নয়ন উন্নয়ন করে চিৎকার করছে। এত উন্নয়ন করেছে তিন হাজার কোটি টাকার রাস্তায় লাগিয়েছেন ৪০ হাজার কোটি টাকা, ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতুতে লাগিয়েছেন ৩৫ হাজার কোটি টাকা, ব্যাংক থেকে পাচার করে হাজার হাজার কোটি টাকা। আপনার লোকেরা যে টাকা পাচার করেছেন সে টাকা দিয়ে ওই রকম ২২ টি পদ্মা সেতু তৈরি করা যেত।

আজ শনিবার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা বিএনপি'র কাউন্সিল ২০২১ এর প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকার কেন্দ্রীয় স্থায়ী কমিটি সদস্য বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্ররায়ের নিজ বাড়িতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।

আলাল বলেন, আজকের আওয়ামী লীগের প্রধান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন আমি ছাড়া সবাইকে কেনা যায়। এবং একথাও বলেছেন আমার বাবা হত্যারকাণ্ডের পরে কে কোথায় ছিল আওয়ামী লীগ কর্মীরা কোথায় আমার জানতে ইচ্ছে করে। যে নিজের ঘরের কাউকে বিশ্বাস করে না। তিনি তো অন্য কাউকে বিশ্বাস করবে না। আলাল বলেন, সরকার বিরোধী দলকে ভয় পায়।পুলিশ আশেপাশে অবস্থান নিয়েছেন । কেন এত ভয়? যাকে ভয় পাবেন জিয়াউর রহমান তো কবরে, তারেক রহমান তো ৭ হাজার বর্গ মাইল দূরে, যাকে ভয় পান খালেদা জিয়া তো বন্দি রেখেছেন। তিনি আপনাদেরকে ভয় পায়, কেরানীগঞ্জের নেতাকর্মী সমর্থকদের ভয় পায়।

সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, ৫৬ হাজার বর্গ মাইলের মধ্যে যে ত্যাগী নেতা কর্মী আছে তাদের ভয় পায় বলে বিএনপিকে কোনঠাসা করে রেখেছেন। কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখা বিএনপি'র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনা ও উপস্থাপনায় কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখা বিএনপি'র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য নাজিম উদ্দীন নাজিম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, ঢাকা জেলা বিএনপির,সহ সভাপতি - টিম প্রধান মোহাম্মদ আলী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, ঢাকা জেলা বিএনপির,সহ সভাপতি - টিম প্রধান মোহাম্মদ আলী, অ্যাডভোকেট  সুলতান নাসের।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১