বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০২১

এসবির প্রধান হলেন মনিরুল ইসলাম


পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মনিরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

২০১৮ সালে এসবি প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন মনিরুল ইসলাম।

নতুন এসবি প্রধানের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১