বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০২১

সিরাজগঞ্জে ফের শিশু চুরি, সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার


সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপালের নিজ বাড়ি থেকে ছোয়া মনি নামে আড়াইমাস বয়সী শিশুটি চুরি হয়। তবে শিশুটি চুরি হওয়ার সাড়ে তিনঘণ্টা পর পুলিশ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। শিশুটির বাবা কদমপাল গ্রামের সুলতান সেখ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সকাল থেকে ছোঁয়ামনি নামে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে তাৎক্ষণিক জানায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত শিশুটি উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘন্টা পর ভদ্রঘাট বাজার এলাকায় একটি মোটর সাইকেলযোগে নিয়ে যাবার সময় শিশুটিকে উদ্ধার করা হয়। 

এর আগে ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা মাহিম নামের ২৯ দিন বয়সী একটি শিশু চুরি ঘটনা ঘটে। এর ঠিক ৪ দিন পর শনিবার ২৭ ফেব্রুয়ারি হাটিকুমরুল গোলচত্বরের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে সামিউল নামে একদিন বয়সী নবজাতক এক শিশু চুরি হয়। ওইদিন রাতেই আলোকদিয়া গ্রাম থেকে একটি শিশুকে জীবিত ও অপরটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর ঠিক ৮ দিন পর ৬ মার্চ কামারখন্দ উপজেলার বারাকান্দি গ্রাম থেকে আলিফ নামে ২৩ দিন বয়সী আরও একটি শিশু চুরির ৫ ঘন্টা পর উদ্ধার করে পুলিশ। এসব শিশু চুরির ঘটনায় নিঃসন্তান মায়েরাই জড়িত বলে জানিয়েছে পুলিশ। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১