বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২১

কিশোরগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত


কিশোরগঞ্জে ট্রাকচাপায় সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পুলেরঘাট নামক স্থানে এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র।

স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে ব্যবসার কাজে মোটরসাইকেলে নিহত সুমন হোসেনপুর থেকে কটিয়াদী যাচ্ছিলো। মোটরসাইকেলটি পুলেরঘাট এলকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক সুমনকে চাপা দিলে ঘটনাস্থেলেই সুমনের মৃত্যু হয়। খবর পেয়ে জেলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সুমনের মরদেহ উদ্ধার করে।

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১