বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২১

পাটগ্রামে ৩ চোরাই মোটরসাইকেলসহ ৫ জন আটক


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ চুরির সাথে জড়িত পাঁঁচজনকে আটক করেছে।

গতকাল রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলার কালীগঞ্জের কাকিনা ও রংপুর শহর থেকে চুরি যাওয়া ওই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।

আটককৃতরা হলেন, মেহেদী হাসান মোহন (২০) মো: সেলিম আলম ওরফে সুমন (২২) মোঃ রনি (৩২) শাহিন ইসলাম (২১) মোঃ মাহফুজার রহমান ওরফে লিটু (২২)। তাঁদের মধ্যে মেহেদী হাসান সুুুুমনের বাড়ি উপজেলার জগৎবেড় ইউনিয়নে, লিটুর বাড়ি বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারিতে এ ছাড়া রনি, শাহিন ও লিটুর বাড়ি পাটগ্রাম পৌরসভা এলাকায়।

পুলিশ সুত্রে জানান, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুুুমন কুমার মহন্তের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র ও চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়কারী চক্রের পাঁচজনকে আটক করা হয়। এবং তাদের দেয়া তথ্যমতে লালমনিরহাটের কাকিনা ও রংপুর থেকে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মোটরসাইকেল চোর চক্রের পাঁঁচ আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১