বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২১

শ্রীমঙ্গলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


'মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধ করি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অন‍ুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গলের এসিল্যাণ্ড মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেন, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর জামাল উদ্দিন আহমদ প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, হোটেল মালিক, রিসোর্ট-কটেজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১